ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত

মোঃ আল-আমীন হোসেন, টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ

টাঙ্গাইলে মোটরসাইকেলের সাথে ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই বন্ধুর মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে।

সোমবার (৪ ডিসেম্বর) বিকেলে জেলার ঘাটাইল উপজেলার সাগরদিঘী ইউনিয়নে এই দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন সাগরদিঘি পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই আমিরুল ইসলাম।

নিহতরা হচ্ছেন, উপজেলার সাগরদিঘী ইউনিয়নের ইন্দ্রাবাইদ গ্রামের মিন্টু মিয়ার ছেলে সবুজ মিয়া (২০) ও জসিম উদ্দিনের ছেলে আদনান সোহাগ (২২)। নিহত আদনান সাগরদিঘি উচ্চ বিদ্যালয়ের এ বছরের এসএসসি পরীক্ষার্থী ছিল ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার বিকেল পাঁচটায় দিকে সাগরদিঘী থেকে ঘাটাইলের দিকে মোটরসাইকেল যোগে যাচ্ছিল দুই বন্ধু সবুজ এবং সোহাগ। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী অটোরিকশার সাথে ঘাটাইল-সাগরদীঘি আঞ্চলিক সড়কের কামালপুর ফকির মার্কেটের সামনে মুখোমুখি সংঘর্ষ হলে মোটরসাইকেলের চালক ও আরোহী উভয়ে গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সোহাগ মিয়াকে মৃত ঘোষণা করেন । গুরুতর আহত মোটরসাইকেলের অপর আরোহী সবুজ মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

তাদের মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

লেখক