রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীর গোয়ালন্দে এক হাজার ৮শ ৬১ পিস ইয়াবা ট্যাবলেট সহ এক মাদক ব্যবসায়ীকে গেফতার করেছে র্যাপীড এ্যাকশন ব্যাটালিয়ান র্যাব-১০ । ৩ ডিসেম্বর সন্ধ্যার দিকে তাকে গ্রেফতার করা হয় ।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. শাহ আলম (৬০) । তার পিতার নাম দিল মোহাম্মদ । তার বাড়ি বান্দরবান জেলার নাইক্ষ্যাংছড়ি থানার আজু খাইয়া গ্রামে ।
ফরিদপুর র্যাব -১০ এর কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার কে এম শাইখ আকতার জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালন্দ ঘাট থানা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি জুতার সোলের মধ্যে ইয়াবা ট্যাবলেট বহন করছিল। তার নিকট হতে এক হাজার ৮শ ৬১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য পাঁচ লাখ ৫৮ হাজার ৩০০ টাকা।
তিনি আরও জানান, গ্রেফতারকৃত ব্যক্তি একজন পেশাদার মাদক ব্যবসায়ী । তিনি বেশ কিছুদিন যাবৎ সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে রাজবাড়ীসহ আশপাশের এলাকায় সরবরাহ করে আসছে । তাকে মামলা দায়ের পূর্বক সংশ্লিষ্ঠ থানায় হস্তান্তর করা হয়েছে ।