মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধিঃ
দিনাজপুরের পার্বতীপুরে উপজেলা পরিষদের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় ৬টি শিক্ষা প্রতিষ্ঠানের ৬৩০ জন গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা ২টার দিকে নতুন উপজেলা কমপ্লেক্স চত্ত্বরে এসব স্কুল ব্যাগ স্কুলের প্রধান শিক্ষকদের হাতে তুলে দেন পার্বতীপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হাফিজুল ইসলাম প্রামাণিক। এসময় তার সাথে আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান রুকশানা বারী রুকু, উপজেলা প্রকৌশলী আহসান হাবীব, মন্মথপুর ইউপি চেয়ারম্যান ওয়াদুদ আলী শাহ্, সরকারি বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোক্তারুল আলম প্রমুখ। এছাড়াও ৬টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।