ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

গোবিন্দগঞ্জে স্মৃতিসৌধ ময়লা আবজর্না ভরপুর

সাজ্জাদ হোসেন সাবু, গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নে বালুয়া বাজারের রংপুর – ঢাকা মহাসড়কের পশ্চিম পার্শ্বে শহিদ বুদ্ধিজীবীদের এই স্মৃতিসৌধ। প্রশাসনের নজরদারি না থাকায় ধীরে ধীরে মর্যাদা হারাতে হচ্ছে পবিত্র এ স্থানটি। স্মৃতিসৌধের ভেতরে ঢুকতেই চোখে পড়ে এক পাশে সাইনবোর্ডে লেখা রয়েছে শহিদ বুদ্ধিজীবী কবরস্থানের রক্ষণাবেক্ষণ এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা রক্ষা করা আমাদের সবার নৈতিক দায়িত্ব ও কর্তব্য। বছরের পুরোটা জুড়েই অযত্ন-অবহেলায় পড়ে থাকে উপজেলার বালুয়া বাজারের রংপুর- ঢাকা মহাসড়কের পশ্চিম পার্শ্বে স্মৃতিসৌধ। ব্যতিক্রম শুধু ডিসেম্বর মাস। মাসটি আসলেই যত্ন বাড়ে স্মৃতিসৌধ।
গাইবান্ধার জর্জকোর্টের আইনজীবি এডভোকেট শেফাউল ইসলাম রিপন বলেন, যারা যুদ্ধ করতে গিয়ে সহিদ হয়েছে তাদের স্মৃতি বিচারিত এই স্মৃতিসৌধ। কতটা অবহেলায় অযত্ন পড়ে আছে। এই বিষয়টি নিয়ে আমি অনেকবার ভিডিও করেছি, লাইভ দিয়েছি। এই যে আবজর্না মানুষের ময়লা গরু গোবর স্বাভাবিক ভাবে এখানে দাড়ানো একেবারে অস্বস্তিকর। এই স্মৃতিসৌধ গুলো কেন অপরিস্কার থাকবে। এগুলো আমাদের মূক্তির যুদ্ধের চেতনা স্মৃতিসৌধ সহিদদের কথা মনে করে দেয়। বহি বিশ্ব বাংলাদেশকে দেখতে আসে তারা কিন্তু স্মৃতিসৌধ মূক্তিযুদ্ধদেরকে স্বরণ করে। স্থানীয় প্রশাসনের কাছে স্মৃতিসৌধ ভিতরে ময়লা আবজর্না বিষয়ে কথা বলেছিলাম। এই বিষয় নিয়ে কোন প্রশাসনে মাথাব্যাথা নেই।

লেখক