ব্রেকিং নিউজ সিরাজগঞ্জে কাদায় মধ্যপাড়া নাইট ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিততারেক রহমানের ৫ ডিসেম্বরের আগমন উপলক্ষে ময়দানহাটা ও স্বর্ণগ্রামে বিএনপির ওয়ার্ড কমিটি গঠনইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে নারুয়ায় উঠান বৈঠকরাজবাড়ীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনকালীগঞ্জ পৌরসভার উদ্যোগে ডাস্টবিন বিতরণ

৩১৪ আত্মসমর্পণকারী চরমপন্থী পেলেন প্রধানমন্ত্রীর অনুদান

ওয়াসিম শেখ, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ

সিরাজগঞ্জে র‌্যাবের আহ্বানে সাড়া দিয়ে আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে আসা ৩১৪ জন চরমপন্থীর মাঝে প্রধানমন্ত্রীর আর্থিক অনুদানের ৩ কোটি ১৪ লাখ টাকা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) সিরাজগঞ্জের হাটিকুমরুলে র‌্যাব-১২ সদর দফতরে ‘প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে আনুষ্ঠানিকভাবে প্রত্যেকের হাতে ১ লাখ টাকার এই চেক তুলে দেন র‌্যাব-১২”র মহাপরিচালক এম খুরশীদ হোসেন। চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন র‌্যাব-১২ এর সিইও মো. মারুফ হোসেন।
র‌্যার-১২”র সহকারী পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মো. উসমান গনি বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সিরাজগঞ্জ, পাবনা, বগুড়া, কুষ্টিয়া, মেহেরপুর, রাজবাড়ী ও টাঙ্গাইল জেলার ৩১৪ জন চরমপন্থির প্রত্যেককে এক লাখ টাকা বিতরণ করা হবে। এদের মধ্যে কেউ কেউ জামিনে, কেউ জেলেও রয়েছেন।
ছাড়াও আত্মসমর্পণকারী চরমপন্থী সদস্য ও তাদের পরিবারকে আর্থিকভাবে স্বচ্ছল করার জন্য র্যাব-১২ ‘উদয়ের পথে’ নামক পাইলট প্রোগ্রামের মাধ্যমে হস্তশিল্প প্রশিক্ষণসহ বিভিন্ন বৃত্তিমূলক ও কারিগরি প্রশিক্ষণ প্রদান করে আসছে।
একই সঙ্গে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য আত্মসমর্পণকারীদের বিরুদ্ধে খুন, ধর্ষণ ও অগ্নিসংযোগ ব্যতিত অন্যান্য মামলাগুলো যথাযথ আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে প্রত্যাহার করার যাবতীয় কার্যক্রম চলমান রয়েছে বলে জানান র্যাব-১২”র অধিনায়ক।

লেখক