ব্রেকিং নিউজ মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলননওগাঁর আত্রাইয়ে ইটভাটা গিলে খাচ্ছে ফসলি জমিডিসির পুনর্বহাল আদেশ উপেক্ষা: কার্যালয়ে ঢুকতেই বাধা পেলেন ইউপি চেয়ারম্যান তোফারাজবাড়ীতে বাঁশ দিয়ে পিটিয়ে বৃদ্ধকে হত্যা, আটক-১শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন

শিবগঞ্জে কিচক ইউনিয়ন বিএনপির নিজ উদ্যোগে রাস্তা সংস্কার

শরিফুল ইসলাম রাকিব, বিশেষ প্রতিনিধিঃ

সম্প্রতি মৌসুমি বৃষ্টিপাতে ফলে বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের বিভিন্ন গ্রামীণ রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে জন ভোগান্তিতে পড়েছে স্থানীয় জনগণ। এমন পরিস্থিতিতে সরকারি সাহায্যের অপেক্ষায় না থেকে নিজেদের উদ্যোগে রাস্তা মেরামতের কাজ শুরু করেছেন কিচক ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।

বিশেষ করে কিচক ইউনিয়ন থেকে শিবগঞ্জ সদর ইউনিয়নের সাথে সংযোগ সড়কের বেংদো পাতাইর অংশে ধ্বসে গিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। গ্রামীণ সড়কের বেহাল দশা হওয়ায় সাধারণ মানুষ, বিশেষ করে কৃষক ও শিক্ষার্থীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বর্ষার কারণে সৃষ্ট খানাখন্দে ভরা রাস্তায় যানবাহন চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়েছে। এই পরিস্থিতি অনুধাবন করে শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলমের নির্দেশনায় স্থানীয় নেতাকর্মীরা স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কারে নেমেছেন। এতে অংশ গ্রহণ করেন কিচক ইউনিয়ন বিএনপির সভাপতি আনিছুর রহমান, সাধারণত সম্পাদক রাব্বিন হোসেন, সাংগঠনিক সম্পাদক মহসিন আলী, সাবেক থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, বিএনপি নেতা অধ্যক্ষ আব্দুল আলিম, প্যানেল চেয়ারম্যান আলাউদ্দিন। ইউনিয়ন বিএনপির সহ সভাপতি নুর আলম, আবুল কালাম ও কিচক বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

লেখক