ব্রেকিং নিউজ রাজবাড়ীতে বাঁশ দিয়ে পিটিয়ে বৃদ্ধকে হত্যা, আটক-১শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলনসরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অগ্রগতি নিয়ে দীপেন দেওয়ানের মতবিনিময় সভা জামালপুর সরকারি অবৈধ টিসিবির পণ্য মজুদ রাখার দায়ে দুজনকে আটক করছে ১৪৪৪ লিটার টিসিবির তেল জব্দপার্বতীপুরে জরাজীর্ণ রেলগেট সড়ক সংস্কার করলেন মিজানুর রহমান সিয়াম

শাজাহানপুরে “জনতার মুখোমুখি এমপি প্রার্থী গোলাম রব্বানী”— বাজারে সরব উপস্থিতি

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ

৪২ বগুড়া-৭ (শাজাহানপুর-গাবতলী) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী গোলাম রব্বানী শাজাহানপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের বিব্লক বাজার এলাকায় গণসংযোগ করেছেন।

রবিবার (১৬ জুন) রাত ৮টার দিকে তিনি বাজারে উপস্থিত হয়ে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন।

গণসংযোগকালে গোলাম রব্বানী বলেন,
“আমাদের লক্ষ্য একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা। ইনশাআল্লাহ, জনতার সুখে-দুঃখে সবসময় পাশে থাকবো।”

এসময় জামায়াতে ইসলামীর শাজাহানপুর উপজেলা আমীর মাওলানা আব্দুর রহমান, নায়েবে আমীর আব্দুস সালাম, আড়িয়া ইউনিয়নের আমীর মাওলানা ফজলুল রহমান, চুপিনগর ইউনিয়নের আমীর সালেকুর রহমান, খোট্টাপাড়া ইউনিয়নের নায়েবে আমীর জুলফিকার রহমান, আড়িয়া ইউনিয়নের সেক্রেটারি ফিরোজ আহম্মেদসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

গণসংযোগ শেষে প্রার্থী ও নেতৃবৃন্দ স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ভবিষ্যতে পাশে থাকার আশ্বাস দেন।

লেখক