ব্রেকিং নিউজ কৃষকেরা ধান নিয়ে খাদ্যগুদামে এলে ফিরিয়ে দেওয়া হবে না : খাদ্য প্রতিমন্ত্রীরাষ্ট্র ও গণতান্ত্রিক ব্যবস্থায় ব্যক্তির চেয়ে সামষ্টিক স্বার্থকে প্রাধান্য দিতে হবে : ঐতিহ্যবাহী দেউলী উৎসবে ডেপুটি স্পিকার কায়সার কামালপার্বতীপুরে নাশকতা ও হত্যাচেষ্টা মামলায় মহিলা আওয়ামী লীগ নেত্রী গ্রেপ্তারকালীগঞ্জে ইয়াবাসহ দরবেশবেশী রতন আটক , ভ্রাম্যমাণ আদালতে ৪ মাসের কারাদন্ডকালীগঞ্জে মানিকের ব্যত্তিক্রমী উদ্যোগ ৪০ জন বিধবা অসহায় নারী পেল দুপুরের খাবার

পার্বতীপুর উপজেলা পরিষদ চত্ত্বরে পুকুরে ডুবে দুই কন্যা শিশুর মর্মান্তিক মৃত্যু

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি:

দিনাজপুরের পার্বতীপুরে পুকুরে গোসল করতে গিয়ে দুই কন্যা শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ (১৭ জুন) মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে পার্বতীপুর উপজেলা পরিষদ চত্ত্বরের পুকুরে।
নিহত দুই শিশু অতাউর রহমানের মেয়ে আছিয়া মোবাশ্বেরা (৭) ও মোশাররফ হোসেনের মেয়ে মুশফিকা আক্তার মিম (৯)। তারা দু’জনই একই গ্রামের উপজেলার পশ্চিম হুগলিপাড়ার বাসিন্দা ও খেলার সাথী ছিলো বলে পারিবারিক সূত্রে জানা গেছে। ঐ এলাকার স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, দুপুরে তারা খেলাধুলার এক পর্যায়ে পুকুরে গোসল করতে নামে। এর কিছুক্ষণ পরপরই পুকুরে পানির মধ্যে তাদের সাড়া-শব্দ না পেয়ে এলাকাবাসীর সন্দেহ জাগে। পরে এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের ডুবুরিদের সহায়তায় খোঁজ শুরু করে এবং তাদের পুকুর থেকে উদ্ধার করা হয়। এরপর দ্রুত তাদের পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশু দুটিকে মৃত ঘোষণা করে। এ খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। এমন অসহ্য দুর্বিষহ মৃত্যুতে পরিবার, আত্মীয়স্বজন এবং প্রতিবেশীরা বাকরুদ্ধ হয়ে পড়েন। এ ব্যাপারে পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদ্দাম হোসেন বার্তা:১০ কে বলেন, ঘটনার পরপরই আমরা তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছি ও ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রোধে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, এরপর থেকে অফিস সময়ের বাইরে উপজেলা পরিষদ চত্ত্বরের ভিতরে আরও কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে।

লেখক