ব্রেকিং নিউজ রাজবাড়ীতে বাঁশ দিয়ে পিটিয়ে বৃদ্ধকে হত্যা, আটক-১শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলনসরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অগ্রগতি নিয়ে দীপেন দেওয়ানের মতবিনিময় সভা জামালপুর সরকারি অবৈধ টিসিবির পণ্য মজুদ রাখার দায়ে দুজনকে আটক করছে ১৪৪৪ লিটার টিসিবির তেল জব্দপার্বতীপুরে জরাজীর্ণ রেলগেট সড়ক সংস্কার করলেন মিজানুর রহমান সিয়াম

নীলফামারীতে বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২

সঞ্জয় দাস, নীলফামারী প্রতিনিধিঃ

নীলফামারীর সৈয়দপুরে ‘শ্যামলী পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ বুধবার সকাল ৭টার দিয়ে সৈয়দপুর-রংপুর মহাসড়কের কামারপুকুর বাজার সংলগ্ন পতিরাম ব্রিজে এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের দোলুয়া মুন্সিপাড়া গ্রামের মোহাম্মদ মোহাম্মদ বুদারুর ছেলে মাসুদ (২৮) এবং একই ইউনিয়নের কুজিপুকুর গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে নুর ইসলাম (৫৫)। তার দুজনই ইট ভাটার শ্রমিক ছিলেন।

পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের সঙ্গে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেলটি বাসের নিচে দুমড়ে-মুচড়ে আটকে যায়। এতে মোটরসাইকেলে থাকা দুইজন ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনার পরপরই সেনাবাহিনী ও তারাগঞ্জ হাইওয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।

বিষয়টি নিশ্চিত করেছেন তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান। ওসি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের একটি বাসের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বাস জব্দ করা হয়েছে, তবে বাসচালক পালিয়ে গেছেন। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

লেখক