ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ীতে বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

রাজবাড়ী জেলাঃ

১৪ ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। দেশকে মেধাশূন্য করতে ১৯৭১ সালে এই দিনে পাকিস্তানি বর্বর সেনা বাহিনী এক নারকীয় তাণ্ডব চালিয়ে ৯৯১ জন শিক্ষাবিদ, ১৩ জন সাংবাদিক, ৪৯ জন চিকিৎসক, ৪২ জন আইনজীবী, ১৬ অন্যান্য পেশাজীবী বাংলার রত্নদের হত্যা করে। দেশের মানুষ তাদের মনে রাখতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করে।

বঙ্গমাতা সাংস্কৃতিক জোট রাজবাড়ী জেলা শাখা ১৪ ই ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধায় শহরের লোকোসেড এলাকায় বদ্ধভূমিতে মোমবাতি জ্বালিয়ে দিবসটি পালন করে।

রাজবাড়ী জেলা শাখা সভাপতি আলীরেজার সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সিনিয়র সহ-সভাপতি কার্ত্তিক দাস, সাধারন সম্পাদক মহসিন মৃধা, আইন বিষয়ক সম্পাদক রমেশ বিশ্বাস, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক রাইসুল ইসলাম বাঁধন, ত্রান ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আরিফুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক আজাদ হোসেন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আশরাফুল আলম সহ অন্যান্য নেতৃবৃন্দ।

লেখক