ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ীতে ১৫০ শতাধিক মানুষকে কম্বল বিতরণ

রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীতে মহান বিজয় দিবস উপলক্ষে দেড় শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৫ ডিসেম্বর ) বেলা সাড়ে ১১টার দিকে রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের গঙ্গাপ্রসাদপুর গ্রামে কলিবরের বাজার এলাকায় বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন দুলাল মোল্লা মানবতা সংস্থার উদ্যোগে এই কম্বল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, সংস্থাটির পরিচালক মুরাদ হোসেন মোল্লা, জেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইসলাস বিশ্বাস, সমাজ সেবক শেখ ফরিদ, মনিরুল ইসলাম মন্ডল, আনিসুর রহমান আনিস ও তানজিদ মোল্লা।
সংস্থাটির পরিচালক মুরাদ হোসেন মোল্লা বলেন, প্রতিবছরই সংস্থাটির পক্ষ হতে এই কার্যক্রম পরিচালনা করা হয়। এছাড়া বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে এলাকার অসহায় মানুষের মাঝে সহয়তা সামগ্রী বিতরণ করে থাকেন।

লেখক