ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

পার্বতীপুরে খাসি এন্ড খাসি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন মেয়র আমজাদ হোসেন

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধিঃ

দিনাজপুরের পার্বতীপুরে মোমিনপুর ইউনিয়নের গোবিন্দপুর সরদারপাড়া টাইগার স্পোর্টিং ক্লাব আয়োজিত খাসি এন্ড খাসি ফুটবল টুর্নামেন্ট-২০২৩ এর শুভ উদ্বোধন করা হয়েছে। আজ ১৫ ডিসেম্বর শুক্রবার বিকেলে বরকল পাথারে আনুষ্ঠানিকভাবে এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন পার্বতীপুর পৌর মেয়র আমজাদ হোসেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মোমিনপুর ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান আব্দুল ওহাব মন্ডল, ইউপি সদস্য আবু হানিফ মন্ডল, ইঞ্জিনিয়ার আব্দুর রউফ, সহকারি শিক্ষক ইদ্রিস আলী, বিশিষ্ট ব্যবসায়ী রজব মোল্লা, সমাজ সেবক আজিজুল ইসলাম ও আসাদুজ্জামান প্রমুখ। এ সময় আরও উপস্থিত ছিলেন, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। এই টুর্নামেন্টে পার্বতীপুরের ৮টি দল অংশ নিচ্ছে। উদ্বোধনী দিনে পার্বতীপুর আরিফ ফুটবল একাদশ সুখিপীর ফুটবল একাদশ দলকে ১-০ গোলে পরাজিত করে।

লেখক