ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ীর পাংশায় সুদমুক্ত কর্জ প্রদান ১৪০ কৃষককে সাড়ে ১০ লাখ টাকা

 রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ী পাংশা উপজেলার কসবামাজাইল বাজারে “ঘাম ঝরিয়ে আমার কৃষক, সোনা ফলায় চাষে, সুদমুক্ত কর্জ দিয়ে, থাকবো তাদের পাশে’’ প্রতিপাদ্য সামনে রেখে ১৪০ জন প্রান্তিক কৃষকদের মধ্যে সুদমুক্ত কর্জ বিতরণ করা হয়েছে। ১৫ ই ডিসেম্বর শুক্রবার সারে এগারোটায় প্রান্তিক জনকল্যাণ সংস্থার উদ্যোগে এই কর্জ বিতরণ করা হয়।
কর্জ (ধার) প্রদান উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। ভার্চুয়ালি বক্তব্য দেন সংগঠনের প্রধান উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল এস এম মতিউর রহমান। এতে সভাপতিত্ব করেন কসবামাজাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহরিয়ার সুফল মাহমুদ। বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক শাহ মো. রুহুল কবির, খোকসা উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা শাহ মো. ফজলুল হক। সঞ্চালনা করেন এস এম এনামুল কবির। উদ্বোধনী কোরআন তেলওয়াত করেন মোঃ শামসুদ্দিন।  আলোচনা শেষে ১৪০জন কৃষককে মোট ১০ লাখ ৫০ হাজার টাকা কর্জ দেওয়া হয়। কর্জেও টাকার পরিমান পাঁচ হাজার থেকে ১০ হাজার টাকা। কৃষকদের মধ্যে একজন নারী ও ১৩৯ জন পুরুষ।
সাধারণ সম্পাদক শাহ মো. রুহুল কবির বলেন, ২০১৮ সালে এই সংগঠন প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে কৃষকদেও বিনাসুদে কর্জ প্রদান শুরু করে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়। গতবছর আমরা ১৫৪ জনকে নয় লাখ ৬৫ হাজার টাকা কর্জ দিয়ে ছিলাম। শতভাগ কৃষক কর্জের টাকা ফেরত দিয়েছে।
স্থানীয় কৃষকরা বলেন, আমাদের সিজেনে যখম টাকার দরকার পরে আমরা বাধ্য হয়ে মহাজনের কাছে থেকে চরা সুদে টাকা নিয়ে ফসল ফলাই এতে আমরা ১০ হাজার টাকা নিয়ে দেখা যায় বিশ হাজার দেওয়ার পরেও টাকা শোধ হয় না। এতে কৃষক বিপদে পড়ে সেখানে এরা বিনা সুধে কর্জ দেয় আমরা উপকৃত হই।

লেখক