ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ীতে গাঁজা সহ মাদক কারবারি গ্রেফতার

মোঃ শাখাওয়াত হোসেন সোহান, রাজবাড়ী প্রতিনিধি :

রাজবাড়ী পাংশা থানা পুলিশের অভিযানে ৯০ পুরিয়া গাঁজাসহ মোছাঃ রাশিদা বেগম(৪৫), মোঃ আনিসুর রহমান (২৯) নামে দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার( ১৮ ডিসেম্বর) রাত সাড়ে দশটার দিকে রাজবাড়ী জেলার পাংশা উপজেলার বাবুপাড়া ইউনিয়নের চাঁদপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেপ্তারকৃত মোছা: রাশিদা বেগম পাংশা উপজেলার বাবুপাড়া ইউনিয়নের চাঁদপুর গ্রামের বকুল খানের স্ত্রী। গ্রেপ্তারকৃত আনিসুর রহমান পাংশা উপজেলার বাবুপাড়া ইউনিয়নের চাঁদপুর গ্রামের বকুল খানের ছেলে।

পাংশা মডেল থামার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে পাংশা মডেল থানা পুলিশ মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৯০ পুরিয়া গাজা যার ওজন ৩০০ গ্রাম সহ রাশিদা বেগম ও আনিসুল হক নামে দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করে। উক্ত মাদক উদ্ধারের ঘটনায় পাংশা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারা একটি মামলা দায়ের করা হয়েছে আসামিদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

লেখক