ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

রাজবাড়ীতে গাঁজা সেবনের সময় তিন যুবক আটক

এম এইচ আলী রেজা, রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীতে অভিযান চালিয়ে গাঁজা সেবনকালে তিন যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যার দিকে রাজবাড়ী সদর উপজেলার হাটজয়পুর এলাকা হতে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, সদর উপজেলার আহলাদিপুর গ্রামের মো. আবুল শেখের ছেলে মো. নাজমুল শেখ (১৯) , হাটজয়পুর গ্রামের মো. ছবদুল শেখের ছেলে মো. রহমান শেখ (২২) ও আতর আলী শেখের ছেলে মো. সোহেল শেখ (৩৫)।
রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সদর উপজেলার হাটজয়পুর এলাকার মো. আবুল হোসেন মন্ডলের বাঁশ বাগানের ভিতর হতে গাঁজা সেবনের সময় তিনজনকে আটক করা হয়। এসময় তাদের নিকট হতে গাঁজা সেবনের সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, আটককৃতদের নামে রাজবাড়ী সদর থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

লেখক