ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ীতে আলাদা আলাদা সড়ক দূর্ঘটনায় শিশু সহ নিহত ২

রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীতে গরু বোঝাই নছিমনের ধাক্কায় হাফিজাল বেপারি ( ৬৫) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। নিহত হাফিজাল বেপারি, সদর উপজেলার চরখানখানাপুর গ্রামের মৃত আইন উদ্দিন বেপারির ছেলে।  মঙ্গলবার সকাল  ১১টার দিকে রাজবাড়ী শহরের শ্রীপুর সার্কিট হাউজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রতক্ষদর্শী সুত্রে জানা যায়, কুষ্টিয়া থেকে ছেড়ে আসা একটি  গরু বোঝাই নছিমন গোয়ালন্দের দিকে যাচ্ছিল। এসময়  পথচারী রাস্তা পার হতে গেলে নছিমনটি তাকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
রাজবাড়ী জেলা ট্রাফিক পরিদর্শক  তারক পাল বলেন , দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। এখন পর্যন্ত নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। মরদেহ উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। ঘাতক নছিমন আটকের চেষ্টা চলছে।
অপর দিকে তাবাসসুম (৪) নামে এক শিশু পশ্চিম মূলঘরে ব্যাটারী চালিত ইজিবাইকের ধাক্কায় নিহত হয়েছে। নিহত তাবাসসুম পশ্চিম মূলঘর আক্কাস পাটোয়ারীর সন্তান।
রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ আবদুল্লাহ আল মামুন বলেন, হাসপাতালে আসার আগেই ওই ব্যক্তি মারা গেছেন।প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, গুরুতরর আঘাত পাওয়ায় তিনি মারা যান।

লেখক