ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

পার্বতীপুরে নৌকার বিশাল নির্বাচনী জনসভা

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধিঃ

দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ি) আসনে নৌকার বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যায় পার্বতীপুর কেন্দ্রীয় বাসটার্মিনাল চত্ত্বরে বাংলাদেশ আওয়ামী লীগের পার্বতীপুর পৌর শাখার আয়োজনে পৌর সভাপতি মোশাররফ হোসেন সমাজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা আওয়ামীলীগের সভাপতি দিনাজপুর-৫ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ফিজার।
বিশাল নির্বাচনী জনসভায় অনেক মানুষের উপস্থিতি দেখে তিনি মুগ্ধতা প্রকাশ করে বলেন, ‘আপনারা যদি ভোট দিয়ে আবারও আমাকে ৮ম বারের মত নির্বাচিত করেন, তাহলে আগের মতই জনগণের সেবক হয়ে থাকবো এবং আপনাদের ভোট পাওয়ার আত্মবিশ্বাস আমার রয়েছে’।
সভায় বিশেষ অতিথি হিসিবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি হাফিজুল ইসলাম প্রামানিক, পৌর মেয়র ও সাধারণ সাধারন সম্পাদক আমজাদ হোসেন, যুগ্ম সম্পাদক আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক ও ভাইস চেয়ারম্যান আমিরুল মোমেনিন মোমিন, মহিলা আওয়ামী লীগের সভাপতি ও ভাইস চেয়ারম্যান রুকশানা বারী রুকু সহ পৌর আওয়ামীলীগ, উপজেলা আওয়ামীলীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। পুরো সভা পরিচালনা করেন পৌর আওয়ামীলীগের সম্পাদক গোলাম ফারুক অভি। এ সময় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। বক্তারা আসন্ন ০৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মনোনীত প্রার্থীকে নৌকা প্রতীকে বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান জানান।

লেখক

“পার্বতীপুরে নৌকার বিশাল নির্বাচনী জনসভা”-এ ১-টি মন্তব্য

  1. পিংব্যাকঃ tadalafil generic in usa

মন্তব্য করা বন্ধ রয়েছে।