ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

মোঃ আল-আমীন হোসেন, টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর নিহতের ঘটনা ঘটেছে ।শুক্রবার(২২ ডিসেম্বর )বিকাল সাড়ে ৪ টার দিকে উপজেলার হাতিয়া অরক্ষিত রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে ভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

ঘারিন্দা রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক আলী আকবর স্থানীয়দের বরাতে জানান, বিকালে মোটরসাইকেলে তিন জন হাতিয়া রেলক্রসিং পারাপার হওয়ার সময় উত্তরবঙ্গগামী রংপুর এক্সপ্রেস ট্রেনের সাথে ধাক্কা লাগে। পরে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়। একজনকে আহত অবস্থায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

স্থানীয় সাইফুল ইসলাম বলেন, হাতিয়া অরক্ষিত রেলক্রসিংয়ে বার বার এই ধরনের দুর্ঘটনা ঘটছে। তাই এই হাতিয়াসহ যে সমস্ত অরক্ষিত জায়গায় রেলক্রসিং নেই সেই জায়গাগুলোতে রেলক্রসিং দেওয়ার দাবি জানাচ্ছি।

উপ-পরিদর্শক আলী আকবর বলেন, দুই মোটরসাইকেল আরোহী ঘটনা স্থলেই মারা গেছে। এ ঘটনায় একজন আহত হয়েছে। তবে এখনো নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।

লেখক