ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

কুড়িগ্রামে অভিনব কায়দায় ডিমের খাঁচায় ফিটিংকৃত ১০২ বোতল ফেন্সিডিলসহ ১ জন আটক

বিপুল রায় -কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানা পুলিশের একটি চৌকস টিম নাগেশ্বরী পৌরসভাধীন আলেপের তেপতি নামক স্থানে পাঁকা রাস্তার উপর থেকে ভূরুঙ্গামারী থানার মালভাঙ্গা গ্রামের কুখ্যাত মাদক কারবারি মোঃ মফিজুল ইসলাম (৬২) অটোরিকশায় অভিনব কায়দায় প্লাস্টিকের কোয়েল পাখির ডিমের খাঁচায় ফওটিংকৃত অবস্থায় ১০২ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ হাতেনাতে গ্রেফতার করে। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত অটোরিকশা জব্দ করে।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে নাগেশ্বরী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।

লেখক