ব্রেকিং নিউজ রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রবাসী নিহতস্বপ্নপার্বতীপুর পৌর নির্বাচনে প্রার্থী হচ্ছেন মিজানুর রহমান সিয়াম: শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিলে ঘোষণা শাজাহানপুরে ভিজিএফ চাল বিতরণকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদে হামলার অভিযোগমাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন

স্বতন্ত্র প্রার্থী এডভোকেট ইমদাদুল হক বিশ্বাসের ট্রাক মার্কার নির্বাচনী গণসংযোগ

রাজবাড়ী প্রতিনিধি :

রাজবাড়ী- ১ (রাজবাড়ী সদর ও গোয়ালন্দ ) আসনে স্বতস্ত্র প্রার্থী হিসাবে ট্রাক মার্কা প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে রয়েছেন এডভোকেট ইমদাদুল হক বিশ্বাস।

তিনি রাজবাড়ী সদর ও গোয়ালন্দ উপজেলার প্রটিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে ব্যাপক গণসংযোগ করছেন। ভোটারদের সাড়া পাওয়ায় তার প্রচারণার গতি আরও বাড়িয়ে দিয়েছেন।সোমবার রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার উজানচর, দৌলতদিয়া ঘাট, হাট জামতলা এলাকায় গণ সংযোগ করেন তিনি।এ সময় ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। সে সঙ্গে সকলের কাছে ভোট প্রার্থনা করেন। গণসংযোগকালে স্বতন্ত্র প্রার্থী এডভোকেট ইমদাদুল হক বিশ্বাস বলেন, আগামী ৭ জানুয়ারীর নির্বাচনে ট্রাক মার্কা প্রতীকে ভোট চাই আপনাদের কাছে। নির্বাচনে জয়ী হয়ে মহান সংসদে গিয়ে রাজবাড়ী-১ এলাকার উন্নয়নের প্রতিশ্রুতি দেন। সে সঙ্গে কর্মসংস্থান বৃদ্ধির জন্য কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি।

লেখক