ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ীতে খ্রিষ্টান সম্প্রদায়ের সব চেয়ে বড় ধর্মীয় উৎসব বড় দিন উদযাপন

রাজবাড়ী জেলা ঃ

রাজবাড়ীতে দিনভর উৎসাহ উদ্দীপনা, ধর্মীয় রীতিনীতি মধ্য দিয়ে খ্রিষ্টান সম্প্রদায়ের সব থেকে বড় ধর্মীয় উৎসব বড় দিন উদযাপন করা হয়েছে।
২৫ শে ডিসেম্বর সোমবার সকালে রাজবাড়ী সিলাস মেড মেমোরিয়াল ব্যাপটিস্ট চার্চে প্রার্থনার মাধ্যমে শুরু হয় বড় দিনের উৎসব। কেক কেটে বড় দিনের শুভেচ্ছা বিনিময় ও  শুভ উদ্ভোধন করেন আমন্ত্রিত অতিথিরা। এ সময় জেলা প্রশাসক ও পুলিশ সুপার চার্চে কেক উপহার নিয়ে আসেন।

উদ্বোধনী বড় দিনের অনুষ্ঠানে রাজবাড়ীর ব্যাপটিস্ট চার্চে উপস্থিত উপস্থিত ছিলেন, রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান, রাজবাড়ীর পুলিশ সুপার জি.এম. আবুল কালাম আজাদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সূবর্ণা রাণী সাহা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইফতেখারুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোভন রাংসা, সদর থানার ওসি ইফতেখারুল আলম প্রধানসহ খ্রিষ্টান ধর্মালম্বীরা।
রাজবাড়ীর ব্যাপটিস্ট চার্চের জাজক জেমস হালদার বলেন, সোমবার সন্ধ্যায় গিফট অদলবদলের মাধ্যমে তাদের উৎসব শুরু হয়। আজ সকালে প্রার্থনা শেষে কেকে কেটে বড় দিনের আনুষ্ঠানিক উদ্ভোধন করা হয়, সকল ধর্মের মানুষসহ সরকার সহযোগিতা করেন। এবার প্রার্থনায় তারা সারা বিশ্ব সহ দেশবাসী শান্তি কামনা করেছেন।

লেখক