ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

স্বতন্ত্র প্রার্থী এডভোকেট ইমদাদুল হক বিশ্বাসের ট্রাক মার্কার নির্বাচনী গণসংযোগ

মোঃ শাখাওয়াত হোসেন সোহান, রাজবাড়ী প্রতিনিধি :

রাজবাড়ী- ১(রাজবাড়ী সদর ও গোয়ালন্দ ) আসনে স্বতস্ত্র প্রার্থী হিসাবে ট্রাক মার্কা প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে রয়েছেন এডভোকেট ইমদাদুল হক বিশ্বাস।

তিনি রাজবাড়ী সদর ও গোয়ালন্দ উপজেলার প্রটিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে ব্যাপক গণসংযোগ করছেন। ভোটারদের সাড়া পাওয়ায় তার প্রচারণার গতি আরও বাড়িয়ে দিয়েছেন।মঙ্গলবার রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার খানখানাাপুর বাজার, শ্যামের বাজার, সম্রাট নগরএলাকায় গণ সংযোগ করেন তিনি।

এ সময় ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। সে সঙ্গে সকলের কাছে ভোট প্রার্থনা করেন।গণসংযোগকালে স্বতন্ত্র প্রার্থী এডভোকেট ইমদাদুল হক বিশ্বাস বলেন, আগামী ৭ জানুয়ারীর নির্বাচনে ট্রাক মার্কা প্রতীকে ভোট চাই আপনাদের কাছে। নির্বাচনে জয়ী হয়ে মহান সংসদে গিয়ে রাজবাড়ী-১ এলাকার উন্নয়নের প্রতিশ্রুতি দেন। সে সঙ্গে কর্মসংস্থান বৃদ্ধির জন্য কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি।

লেখক