ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

ঘাটাইল প্রেস ক্লাবের নির্বাচনে সভাপতি ফজলু, সম্পাদক নজরুল

মোঃ আল-আমীন হোসেন, টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ

উত্তর টাঙ্গাইলের ঐতিহ্যবাহী ঘাটাইল প্রেস ক্লাবের প্রথমবারের মতো গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে দ্বি–বার্ষিক (২০২৪- ২০২৫) নির্বাচন সম্পন্ন হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার (২৬ ডিসেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে সকাল ১০টা হতে দুপুর ১২টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচনে দৈনিক যুগান্তরের ঘাটাইল প্রতিনিধি খান মুহাম্মদ ফজলুর রহমান সভাপতি পদে বিজয়ী হয়েছেন এবং দি বাংলাদেশ টুডে পত্রিকার ঘাটাইল প্রতিনিধি মোঃ নজরুল ইসলাম চান সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।

কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে অন্যান্য পদে বিজয়ী হয়েছেন, সহ সভাপতি দৈনিক আলোকিত সকাল প্রতিনিধি হেলাল তালুকদার, যুগ্ন সাধারণ সম্পাদক এশিয়ান টিভি উত্তর টাঙ্গাইল প্রতিনিধি আব্দুল লতিফ, সাংগঠনিক সম্পাদক দৈনিক মানব কণ্ঠ প্রতিনিধি খাদেমুল ইসলাম মামুন, কোষাধ্যক্ষ দৈনিক আলোকিত বাংলাদেশ প্রতিনিধি রকিবুল হাসান জসিম, দপ্তর সম্পাদক দৈনিক গণ কণ্ঠ প্রতিনিধি মোঃ ইয়ামিন হাসান, প্রচার ও সংস্কৃতি সম্পাদক দৈনিক ভোরেরপাতা প্রতিনিধি মোঃ আল আমিন হোসেন বিপ্লব এবং কার্যকরী সদস্য পদে দৈনিক প্রথমকথা সম্পাদক নটো কিশোর আদিত্য নির্বাচিত হয়েছেন।

এছাড়া ঘাটাইল প্রেস ক্লাবে সাধারণ সদস্য পদে রয়েছেন, ঘাটাইল টুয়েন্টিফোর ডট কম প্রতিনিধি সারোয়ার জাহান কলি, দৈনিক সময়ের আলো প্রতিনিধি আল আমীন রহমান, দৈনিক বাংলা প্রতিনিধি শফিকুল ইসলাম, দৈনিক প্রতিদিনের চিত্র প্রতিনিধি সবুজ সরকার সৌরভ, দৈনিক নয়া দিগন্ত প্রতিনিধি খায়রুল ইসলাম, ঘাটাইল ডট কম প্রতিনিধি এস এম ইমরুল কায়েস রাজিব, দৈনিক বাংলাদেশ সমাচার প্রতিনিধি মোঃ রফিকুল ইসলাম, দৈনিক বাংলাদেশের আলো প্রতিনিধি মোঃ আশরাফুল ইসলাম (আরিফ), সাপ্তাহিক সময় তরঙ্গ প্রতিনিধি ইন্তাজ আলী শফি, সত্যানুসন্ধান প্রতিনিধি মাজহারুল ইসলাম শিহাব, যায় যায় দিন প্রতিনিধি উত্তম কুমার, দৈনিক ভোরের আলো প্রতিনিধি রবিউল ইসলাম, দৈনিক সকালের সময় প্রতিনিধি আবু মোহাম্মদ শোয়েব ডন।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন ঘাটাইল সরকারি জিবিজি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধীর চন্দ্র সাহা, নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন বিশিষ্ট লেখক সাংবাদিক ও গবেষক জুলফিকার হায়দার। এছাড়া প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন ঘাটাইল উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান খান ও সহকারী প্রিজাইডিং অফিসার আশিকুর রহমান। এছাড়া নির্বাচনে টাঙ্গাইল প্রেস ক্লাবের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন দেশ টিভি টাঙ্গাইল জেলা প্রতিনিধি আতিকুর রহমান।

ভোটগ্রহণ ও গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার ফলাফল ঘোষণা করেন।

লেখক