ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

ইফাঃশিক্ষক, শিক্ষিকা ও কেয়ারটেকারদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধিঃ

আত্রাইয়ে ইফাঃ শিক্ষক, শিক্ষিকা ও কেয়ারটেকারদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত।নওগাঁর আত্রাইয়ে ইসলামিক ফাউণ্ডেশনে শিক্ষক কেয়ারটেকারদের কে নিয়ে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত।

আজ মঙ্গলবার ২৬ ডিসেম্বর ২০২৩ সকাল ১০ ঘটিকায় উপজেলা মসজিদে মোঃ আবুল হোসেনের এমসি এর সঞ্চলনায় ও মোসাঃ মল্লীকা খাতুন ফিল্ড সুপারভাইজার ইসলামিক ফাউণ্ডেশন আত্রাই এর সভাপতিত্বে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

এতে আত্রাই উপজেলার ৮টি ইউনিয়নের সকল শিক্ষক, শিক্ষিকা কেয়ারটেকারগণ উপস্থিতি ছিলেন৷

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ জহুরুল ইসলাম ভারপ্রাপ্ত ওসি আত্রাই থানা।
আরও উপস্থিত ছিলেন মাওলানা মোঃ আব্দুর রাজ্জাক জিসি, মোঃ রেজাউল ইসলাম জিসি, মাওলানা মোঃ আব্দুল জলিল জিসি, ইসলামিক ফাউণ্ডেশন আত্রাই, সাংবাদিক মোঃ ফিরোজ আহমেদ অর্থ ও দপ্তর সম্পাদক আত্রাই প্রেসক্লাব,
মোঃ রফিকুল ইসলাম সভাপতি শিক্ষক সমিতি, ইসলামিক ফাউণ্ডেশন আত্রাই।
মোঃ আব্দুল হাই আল হাদি সাধারণ সম্পাদক শিক্ষক সমিতি ইসলামিক ফাউণ্ডেশন আত্রাই।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ জহুরুল ইসলাম বলেন আপনারা জুম্মা নামাজের খুতবার আগে সবাই কে বলবেন সামনে জাতীয় সংসদ নির্বাচন আপনারা আপনাদের ভোট যাকে ইচ্ছে তাহাকে দিবেন।কোন প্রকার যেন অপ্রীতিকর কোন ঘটনা না ঘটে এ বিষয়ে সবাই সতর্ক থাকতে বলবেন , আমরা আল্লাহর হুকুম মেনে চলবো, আমরা সবাই অংশ গ্রহণ নিবো, সমাজে বাল্যবিবাহ, মাদকাসক্ত, ইভটিজিং, জঙ্গীবাদ দুর করার জন্যে চেষ্টা করিবো, এছাড়াও বিভিন্ন দিক নিয়ে নিয়ে তিনি আলোচনা করেন এবং এই বিষয়ে সবাইকে সচেতন করতে
সকল শিক্ষক শিক্ষিকাদের প্রতি আহবান জানান তিনি৷

অনুষ্ঠানটিতে দেশবাসীর শান্তি কল্যান কামনা ও সকল বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করে দোয়ার মাধ্যমে সমাপ্ত করা হয়।

লেখক