ওয়াসিম শেখ, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের সদর উপজেলার ৬ নং ঘুড়কা ইউনিয়ন পরিষদে – ইউনিয়নের গরীব দুঃস্থ ও অসহায় শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
সদর উপজেলা প্রশাসনের সহযোগিতায়-
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকাল ১০ টায় ছোনগাছা ইউনিয়ন পরিষদ হল রুম হতে কম্বল বিতরণ কার্যক্রম অনুষ্ঠানের উদ্বোধন করেন – ছোনগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী জিন্নাহ।
তিনি উদ্বোধনের সময় সবার উদ্দেশ্য করে বলেন, এই কম্বল কিন্তু আমার না এ গুলো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল থেকে অসহায় গরীব মানুষের চিন্তা করে কম্বল দিয়েছে। কেউ যেনো শীতে কষ্ট না পায়। তাই সবার প্রতি আমার আহবান থাকবে, আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে আবারও নৌকা মার্কা ভোট দিয়ে জনগণের দারপ্রান্তে সেবা পৌঁছার সুযোগ করে দেয়ার আহবান জানান।
এ সময়ে বিতরণ অনুষ্ঠানে – সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর সবুর আজাদ, ইউনিয়ন পরিষদের সচিব এমদাদুল হক, ইউপি সদস্য আব্দুল মমিন,শহিদুল ইসলাম, মহর আলী, সেলিম রেজা, জাহানারা খাতুনসহ অন্যান্য ইউপি সদস্যগণ, কর্মচারী গণ এবং সুবিধা ভোগীদের অনেকে উপস্থিত ছিলেন। জানাযায় ইউনিয়নের শীতার্ত ৩০০ জন মানুষদের মাঝে কম্বল বিতরণ করা হবে। কম্বল পাওয়া খোদেজা বেওয়া, আবদুল জলিল বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জয় এমপির জন্য নামাজ পড়ে প্রাণ খুলে দোয়া করি। আমাদের অনেক সুযোগ সুভিদা করে দিয়েছেন। আমরা এখন দু বেলা দুই মুঠো ভালো ভাবে খেতে পারছি।