ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ীতে ভোট দিতে না গেলে তালিকা করে দেখে নেওয়া হবে’ বলা আ.লীগের নেতাকে শোকজ

রাজবাড়ী জেলাঃ
‘ভোট দিতে না গেলে তালিকা করে দেখে নেওয়া হবে, ৭ তারিখ ভোট কেন্দ্রে কারা ভোট দিতে গেলেন তাদের তালিকা পোলিং এজেন্ট দিয়ে করা হবে, যারা কেন্দ্রে যাবেন না তাদের ৮ তারিখে দেখব’ বলা আওয়ামীলীগের নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
২৮ শে ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে নির্বাচনি অনুসন্ধান কমিটির ২১০ (রাজবাড়ী-২) সভাপতি এবং যুগ্ম জেলা ও দায়রা জজ মো শাহিনুর রহমান এই নোটিশ দেন।
আওয়ামীলীগের নেতার নাম নির্মল কুমার সাহা। তিনি কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মো. জিল্লুল হাকিমের সমর্থক।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা যায়, নির্বাচনে ভোট দেওয়া নিয়ে রতনদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের নেতা একটি মন্তব্য করেন। এবিষয়ে বৃহস্পতিবার দুপুরে ওই নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নোটিশে বলা হয়, সংসদীয় আসন নম্বর- ২১০ (রাজবাড়ী-২) এর নির্বাচনি এলাকার কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের উঠান বৈঠকে আলোচনা সভায় আপনি ‘ভোট দিতে না গেলে তালিকা করে দেখে নেওয়া হবে, ৭ তারিখ ভোট কেন্দ্রে কারা ভোট দিতে গেলেন তাদের তালিকা পোলিং এজেন্ট দিয়ে করা হবে, যারা কেন্দ্রে যাবেন না তাদের ৮ তারিখে দেখব’ বলে বক্তব্য দেন। আপনার ওই মন্তব্য নির্বাচনি আচরন বিধিমালা ২০০৮ এর বিধির পরিপন্থি। কেন আপনি ওই মন্তব্য করেছেন এবং কেন আপনার উক্তরুপ মন্তব্য নির্বাচনি আচরন বিধিমালা ২০০৮ এর বর্ণিত বিধির পরিপন্থি হবে না তাহা আগামী ৩১ ডিসেম্বর বেলা ১২টার সময়ে স্ব- শরীরে হাজির হয়ে অত্র কমিটির কার্যালয়ে লিখিত ব্যাখ্যা প্রানের নির্দেশ প্রদান করা হলো।
নির্মল কুমার সাহা বলেন, আয়না আদর্শ একাডেমীতে ওই সভা হয়ে ছিল। আমি সেখানে বলেছিলাম, শতভাগ ভোটার উপস্থিত করতে হবে। যাকে খুশি তাকে ভোট দিবেন। কে ভোট দিতে আসলো আর কে ভোট দিতে আসলো না, তা বোঝা যাবে। কিন্তু নৌকা মার্কাকে ভোট দেওয়ার কথা বলি নাই।

লেখক