ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

লায়ন আলহাজ্ব মোহাম্মদ ইমরান এর ঈগল মার্কার সমর্থনে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত

এম এস শ্রাবণ মাহমুদ স্টাফ রিপোর্টারঃ

চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড এবং আংশিক আকবরশাহ্ ও পাহাড়তলী) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী লায়ন আলহাজ্ব মোহাম্মদ ইমরান এর ঈগল মার্কার সমর্থনে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) ২০২৩ সন্ধ্যায় সময়ের অভাবে এবং বিরূপ পরিস্থিতিতে স্বশরীরে ভোটারদের কাছে যেতে না পারার জন্য দুঃখ প্রকাশ করেন চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড এবং আংশিক আকবরশাহ্ ও পাহাড়তলী) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী লায়ন আলহাজ্ব মোহাম্মদ ইমরান। এসময় তিনি ভোটারদের কাছে তাঁর পক্ষ থেকে ক্ষমা চাইতে কর্মীদের অনুরোধ করেন।

কর্মী সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার প্রথম সফল উপজেলার চেয়ারম্যান ও সীতাকুণ্ড আসনের সাবেক সফল সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আইনুল কামাল।
কর্মী সমাবেশে উপস্থিত ছিলেন প্রার্থীর পুত্র সারতাজ ইমরান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

লেখক