ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

সিরাজগঞ্জে সিমেন্ট ভর্তি ট্রাকে আগুন দিয়েছে দূর্বৃত্তরা

ওয়াসিম শেখ সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে দাঁড়িয়ে থাকা সিমেন্ট ভর্তি ট্রাকে আগুন দিয়েছে দূর্বৃত্তরা।
শনিবার (৬ জানুয়ারি) ভোররাতে নলকা ওভারব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনার সূত্রে জানা যায় নারায়ণগঞ্জ থেকে আকিজ সিমেন্টের তিনশ ব্যাগ সিমেন্ট নিয়ে বগুড়ার দিকে যাচ্ছিল। নলকা ওভারব্রিজ এলাকায় এলে ট্রাকের ইঞ্জিনে সমস্যা হয়। ট্রাকে ড্রাইভার রুস্তম ও হেলপার রনি গাড়ি দাঁড় করিয়ে ইঞ্জিন মেরামতের চেষ্টা করছিল। এ সময় ৫-৬ জন দুর্বৃত্ত মাস্ক পরে এসে ট্রাকের কেবিনে আগুন ধরিয়ে দেয়। তারা বাধা দিতে গেলে তাদেরকে ভয় দেখায়। ট্রাকে আগুন দিয়ে তারা দ্রুত পালিয়ে যায়। তাৎক্ষণিক তারা বালু দিয়ে আগুন নিভিয়ে ফেলে। এরপর ৯৯৯ ফোন দিলে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা চলে আসে।

হাতি কামরুল হাইওয়ে থানার ওসি আব্দুল ওয়াদুদ বলেন, পাঁচ-ছয়জন মুখোশধারী দুর্বৃত্ত দাঁড়ানো ট্রাকটিতে আগুন দিয়েছে। খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে যায়। আগুনে ট্রাকটির কেবিন পুড়লেও মালামাল ক্ষয়ক্ষতি হয়নি।

লেখক