ব্রেকিং নিউজ রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রবাসী নিহতস্বপ্নপার্বতীপুর পৌর নির্বাচনে প্রার্থী হচ্ছেন মিজানুর রহমান সিয়াম: শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিলে ঘোষণা শাজাহানপুরে ভিজিএফ চাল বিতরণকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদে হামলার অভিযোগমাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন

গোবিন্দগঞ্জে অতিপরিচিত জনতার নেতা শরিফুল ইসলাম জর্জ

সাজ্জাদ হোসেন সাবু গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার অতিপরিচিত জননেতা, আ,র, ম . শরিফুল ইসলাম জর্জ ৬ নম্বর দরবস্ত ইউনিয়নের মিরুপাড়া গ্রামের মরহুম আলহাজ্ব আব্দুল জব্বার মাস্টারের ছেলে। ১৯৯২ সালে বাংলাদেশ ছাত্রলীগের যোগ দেন। ১৯৯৩ সালের তার নিজ ইউনিয়নের ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতির হিসেবে দায়িত্ব পালন করেন । ১৯৯৪ সালে বাংলাদেশ ছাত্রলীগ মনোনীত গোবিন্দগঞ্জ ডিগ্রী কলেজ ছাত্রসংসদ নির্বাচনে জি.এস পদে প্রতিদ্বন্দিতা করেন। ১৯৯৫ সালে ছাত্রলীগ উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে থাকার পর ১৯৯৮ থেকে ২০১৫ সাল পর্যন্ত বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ উপজেলা শাখার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।
রাজনৈতিক উত্থান-পতনে ১৯৯১-১৯৯৫ পর্যন্ত বিএনপি সরকারের ক্ষমতামলে শারীরিক নির্যাতন সহ একাধিক মামলায় বিভিন্ন সময় কারবরণ করেন। পরবর্তীতে বিএনপি জামাত জোট সরকারের (২০০১-২০০৫) শাসনামলে নতুন করে একাধিক মামলায় হয়রানির শিকার হন।
মামলা-হামলায় জর্জরিত তুখোড় এ ছাত্রনেতা নিজ ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করে সাধারণ ভোটারদের মন জয় করেন। ২০১১, ২০১৬ ও ২০২১ তৃতীয়বারের ন্যায় দক্ষতার সাথে পরিষদ পরিচালনা করে আসছেন। এর মাঝে ২০১৬ সালের নির্বাচনে তিনি রংপুর বিভাগের মধ্যে সর্বোচ্চ ভোট পান। তৃতীয় মেয়াদে চেয়ারম্যান পদে দায়িত্ব পালনকালে তিনি উপজেলার ১৭টি ইউনিয়নেই বিভিন্ন সমাজ সেবামূলক কাজে নিজেকে অতিপরিচিত করে জনতার নেতায় পরিণত হন। আসন্ন নির্বাচনে তিনি তাদের সেই ভালবাসা নিয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতায় জয়ের স্বপ্ন দেখেন।
বর্তমানে তিনি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদকের দায়িত্বপালনের আগে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি দূর্গাপুর কালিতলা এস.এন দ্বি-মুখী ও বগুলাগাড়ী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি পরপর দুই বার উপজেলা চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন।
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলায় অতি পরিচিত এ জনতার নেতা চেয়ারম্যান পদে সকলের দোয়া ও সমর্থন কামনা করেন।

লেখক