ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

নওগাঁর আহসানগঞ্জ ও রাণীনগর রেল স্টেশনে শীতার্তদের মাঝে এমপি সুমনের কম্বল বিতরণ

মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁর আহসানগঞ্জ রেল স্টেশনে অসহায় ছিন্নমুল শীতার্ত মানুষের মাঝে শীত নিবারণে কম্বল বিতরণ করেছেন নওগাঁ-৬ (আত্রাই- রাণীনগর) আসনের সংসদ সদস্য জেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ওমর ফারুক সুমন।

রোববার (১৪ জানুয়ারি) দিবাগত রাত ৯ টায় এ কম্বল বিতরণ করা হয়। এরপর রাত্রি ১০ টায় রাণীনগর রেল স্টেশনেও কম্বল বিতরণ করা হয়। এ সময় সাজেদুল ইসলাম সেন্টু, শহিদুল ইসলাম বাবু, মিজানুর রহমান বাবু, আরিফুল ইসলাম, হাইদার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

কম্বল পেয়ে জরিনা বিবি জানান, ঠান্ডা বাতাশের মধ্যে স্টেশনে শুয়ে থেকে কাঁপছিলাম এমন সময় আমার গায়ে কম্বল জড়িয়ে দিয়ে বললেন, একটু আরাম লাগছে বুড়ি মা? আমি দোয়া করি, এভাবেই সারাজীবন সুস্থ থেকে মানুষের সেবা করে যাক আমাদের এমপি সুমন বাবা।

সংসদ সদস্য সুমন বলেন, ১০ জানুয়ারি শপথ গ্রহণ করার পর সেখানের আনুষ্ঠানিকতা শেষ করে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাই। এরপর ঢাকার অন্যান্য আনুষ্ঠানিকতা শেষ করে ওঠার আগেই আবহাওয়া দপ্তরের মাধ্যমে নওগাঁ জেলায় বয়েচলা শৈত্য প্রবাহের খবর জানতে পেরে সন্ধায় ঢাকা থেকে রওনা দিই। আহসানগঞ্জ এবং রাণীনগর রেল স্টেশনে অসহায় ছিন্নমুল শীতার্ত মানুষের কষ্ট লাঘবে কম্বল বিতরণ করি।

লেখক