ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

আরাফাত রহমান কোকো’র ৯ম মৃত্যু বার্ষিকীতে বেলকুচিতে দোয়া মাহফিল অনুষ্ঠিত

ওয়াসিম শেখ, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র কনিষ্ঠ পুত্র ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকো’র নবম মৃত্যুবার্ষিকীতে বেলকুচি উপজেলার বিএনপি ও তার অংগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ জানুয়ারী ২০২৪ইং) সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলায় শেরনগরে এলাকায় বাদ আছর দোয়া মাহফিল হয়েছে। সে দোয়া মাহফিলে সিরাজগঞ্জ জেলা বিএনপির
সহ-সভাপতি, বেলকুচি উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি আলহাজ্ব
জামাল উদ্দিন ভূঁইয়ার সন্তান, বেলকুচি পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক, বেলকুচি সরকারি কলেজ ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক, সদ্যকারামুক্ত আলহাজ্ব মোহাম্মদ আলী ভূঁইয়া, বেলকুচি পৌর বিএনপির যুগ্ম আহবায়ক হাফিজুর রহমান, বেলকুচি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব খাইরুল ইসলাম আইয়ুব, বেলকুচি উপজেলা যুব দলের সাবেক সহ-সভাপতি শেরিফ আল আকবার শশী, পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক এরশাদুল ইসলাম, বেলকুচি উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জহুরুল ইসলাম, বেলকুচি পৌরসভার ৭ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান প্রামানিক, বেলকুচি পৌর যুব দলের সাবেক সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম নুরুসহ বিএনপি ও তার সকল অংগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন।

লেখক