ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ীতে ৬০০ শীতবস্ত্র বিতরণ পুনাকের

রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীতে দুস্থ শীতার্ত নারীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার (২৩ জানুয়ারি) বেলা ৩ টায় রাজবাড়ী শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ে জেলা পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) এর উদ্যোগে জেলা পুলিশের সহযোগিতায় এই কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) এর সভাপতি হালিমা আক্তার শিরিন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জিএম আবুল কালাম আজাদ। এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মো. রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মুকিত সরকার, সহকারি পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা, রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখারুল আলম প্রধান, অনামিকা কুন্ডু দিপা, পিয়াংঙ্কা ভৌমিক, তামান্না তাফরিন, ডা. সিরাজুম মুনিরা প্রত্যাশা প্রমুখ।
পুনাকের সভাপতি হালিমা আখতার শিরীন  বলেন, পুনাকের উদ্যোগে ৬০০জন দুস্থ শীতার্ত নারীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। আমরা সবসময় চেষ্টা করি মানুষের পাশে থাকার। আমাদের এই কার্যক্রম চলমান থাকবে।

লেখক