ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ীতে হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে ফেরত দিল পুলিশ

রাজবাড়ী প্রতিনিধিঃ

রাজবাড়ী জেলার ৫টি থানায় বিভিন্ন সময় হারিয়ে যাওয়ায় ডায়রির ভিত্তিতে মোবাইল ফোন উদ্ধার করেছে জেলা পুলিশ।

২৫ জানুয়ারী বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ী পুলিশ সুপারের সম্মেলন কক্ষে মোবাইল ফোন হস্তান্তরের আয়োজন করা হয়।
মোবাইল ফোন হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদ,  অতিরিক্ত পুলিশ সুপার ( পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার) রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার মুকিত সরকারসহ জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় পুলিশ সুপার জি.এম আবুল কালাম আজাদ বলেন, রাজবাড়ী জেলা একটি ছোট্ট জেলা এ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ঠ ভালো। এছাড়াও প্রান্তিক মানুষের মোবাইলগুলো উদ্ধারের যে কাজটি আমরা করি, এটি আমরা খুব আবেগ দিয়ে করি, কারণ হচ্ছে মোবাইল হারিয়ে যাওয়ার পরে তার ভিতরে যে মানষিক কষ্ট হয়, সেই কষ্টটা দূর করতে আমরা অনেক কষ্ট করে মোবাইল উদ্ধার করে যখন তার হাতে তুলে দিতে পারি, তখন তার মুখের হাসি, সেটি আমাদেরকে সত্যিকার অর্থে আরও কাজে অনুপ্রাণীত করে।

লেখক