ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

উদ্দীপন ক্লাবের উদ্যোগে অলিম্পিক ডে ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন

নুর হোসেন – চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ

ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন উদ্দীপন ক্লাবের উদ্যোগে অলিম্পিক ডে ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন হয়েছে। শনিবার মেহেদীনগর গ্রামের সোনা মিয়া কানেকটিং সড়কের পাশে অস্থায়ী মাঠে অনুষ্ঠিত ফাইনালে তুমুল প্রতিযোগিতার মধ্য দিয়ে খেলায় চ্যাম্পিয়ন হয়েছে কমফোর্ট শিরোনাম সংঘ রানার্স আপ জামালপুর কিংস ইলেভেন। খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২ নং হিঙ্গুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোনা মিয়া সওদাগর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য সাইফুদ্দিন মাসুক, জাফর আহমদ, সাংবাদিক নেয়ামুল হোসেন, বারইয়ারহাট পৌরসভা আওয়ামী লীগের ৩ নং ওয়ার্ডের সভাপতি জাফর আহমদ, কোষাধ্যক্ষ সালা উদ্দিন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে সোনা মিয়া বলেন, আমি একজন সামাজিক কর্মী হিসেবে খেলাধুলাকে উৎসাহিত করি। আমি নিজ উদ্যোগে বৃহত পরিসরে ক্রীড়া উৎসব আয়োজন করেছি। কিন্তু বিভিন্ন রাজনৈতিক পরিস্থিতিতে তা ধারাবাহিকভাবে আয়োজন করা সম্ভব হয়নি। আজকে উদ্দীপন ক্লাব যে আয়োজন করেছে তার জন্য আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। ‘ক্রীড়া শক্তি ক্রীড়াই বল খেলতে সবাই মাঠে চল’ এই নীতিতে যুবদের উদ্বুদ্ধ করতে পারলে তারা মাদক ও সন্ত্রাস থেকে দুরে থাকবে বলে আমি বিশ্বাস করি।

উদ্দীপন ক্লাবের সাধারণ সম্পাদক রবি করিমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সভাপতি হিসেবে ছিলেন উদ্দীপনের সভাপতি শাহাদাৎ হোসেন সবুজ। তিনি বলেন, উদ্দীপন ক্লাব ১৯৯৪ সালে প্রতিষ্ঠার পর থেকেই শিক্ষা সাহিত্য সামাজিক সাংস্কৃতিক কর্মকান্ডে ব্যাপক ভূমিকা রেখে আসছে এই ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন তার‌ই ধারাবাহিক প্রয়াস।

লেখক