ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

রাজবাড়ীতে বিএনপির কালো পতাকা মিছিল 

রাজবাড়ী প্রতিনিধিঃ
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুর ১ টার দিকে দ্রব্যমূল্যের সীমাহীন উর্ধ্বগতি, খালেদা জিয়াসহ সকল রাজবন্দীদের মুক্তি, সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও অবৈধ সংসদ বাতিলসহ ১ দফা দাবী আদায়ে জেলা বিএনপির কালো পতাকা মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রাজবাড়ী জেলা বিএনপির কার্যালয় হতে কালো পতাকা হাতে একটি মিছিল নিয়ে আজাদী ময়দান প্রবেশ মুখে পৌছালে পুলিশ তাতে বাধা প্রদান করে। পরে সেখানে সংক্ষিপ্ত  সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন, জেলা বিএনপির আহবায়ক আইনজীবী লিয়াকত আলী, সদস্য সচিব এ্যাড. কামরুল আলম। এসময় উপস্থিত ছিলেন সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক রেজাউল করিম পিন্ট, যুবদলের সদস্য সচিব আমিনুর রহমান, জেলা ছাত্র দলের সভাপতি আরিফুল ইসলাম রোমানসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
রাজাবাড়ীতে কালো পতাকা মিছিলে সদ্য কারামুক্ত জেলা বিএনপির আহবায়ক আইনজীবী লিয়াকত আলী বলেন, বিষ্ফোরক পুলিশের হাতে, সাউন্ড গ্রেনেড পুলিশের হাতে, কাদুনে গ্যাস পুলিশের হাতে আর মামলা করে আমাদের নামে। মামলায় আমাদের কোন আপত্তি নেই।  কারণ যারা দূর্বল তারাই মামলা দিয়ে বিরোধী দলকে আটকিয়ে রাখে।
সমাবেশে অবৈধ সরকার মানিনা মানবো না, খালেদা জিয়ার মুক্তি চাই, মামলা দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না, অবৈধ সংসদ মানিনা মানবো না, পুলিশ ছাড়া আওয়ামী লীগ হিজরা হিজরা বলে স্লোগান দেন নেতাকর্মীরা।

লেখক