ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

সিরাজগঞ্জ সদর উপজেলার ঠাকুরটেক এলাকায় সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু

ওয়াসিম শেখ সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের পাইকপাড়া ঠাকুরটেক এলাকায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের রামগতি গ্রামের শাহ জালালের ছেলে শুভ শেখ (২০) ও একই এলাকার মুন্নাফ শেখের ছেলে স্বপন শেখ (২০)। শুভ নিজে মোটরসাইকেল চালাচ্ছিলেন এবং পিছে বসাছিলো স্বপন শেখ । স্বপন শেখ কালিয়া হরিপুর ইউনিয়ন অধীনস্থ ৯নং ওয়ার্ড ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক দায়িত্ব পালন করে আসছিলো।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি ২০২৪ইং) দুপুর তিনটার দিকে সিরাজগঞ্জ-সয়দাবাদ-ঢাকা মহাসড়কের এই দুর্ঘটনা ঘটে।
সিরাজগঞ্জ সদর থানা পুলিশের পরিদর্শক (অপারেশন) সুমন কুমার দাস বিষয়টি নিশ্চিত করে বলেন, সয়দাবাদের দিক থেকে একটি মোটরসাইকেলে করে স্বপন শেখ (২০) ও শুভ (২০) শহরের দিকে যাচ্ছিলেন। এ সময় তারা শহর থেকে সয়দাবাদমুখী একটি ড্রাম ট্রাকের সামনের দিকে নিচে চাপা পড়েন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ট্রাকটি জব্দ করে থানা হেফাজতে নেওয়া হয়েছে।

লেখক