ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

সাদুল্লাপুর থানা পুলিশের অভিযানে ১৩ কেজি শুকনো গাঁজা সহ ৩ মাদক ব্যাবসায়ী গ্রেফতার

আহসান হাবীব নাহিদ, গাইবান্ধা জেলা প্রতিনিধি :

গাইবান্ধার সাদুল্লাপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ১৩ কেজি শুকনো গাঁজা সহ ৩ মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছেন সাদুল্লাপুর থানা পুলিশ।

সাদুল্লাপুর থানাকে মাদক মুক্ত করতে গাইবান্ধা জেলা পুলিশ সুপার মোঃ কামাল হোসেন এর দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার এ সার্কেল ধ্রুব জ্যোতিময় গোপ এর নেতৃত্বে সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ কে এম আজমিরুজামান, ধাপেরহাট তদন্ত কেন্দ্রের ইনচার্জ শুকুর আলী, এস আই মোঃ সফিউর রহমান, এস আই মোঃ নুরুজ্জামান, এস আই জিয়াউল, এ এস আই মিলন, এ এস আই রুবেল মিয়া, এ এস আই দিলীপ সঙ্গীয় অফিসার ফোর্স সহ ১৩ ফেব্রুয়ারী মঙ্গলবার রাত্রী ১২:৫০ মিনিটে সাদুল্লাপুর থানাধীন ধাপেরহাট ইউনিয়নের হাসানপাড়া গ্রামস্থ মহাসড়কে কৃষি ব্যাংকের পূর্ব পার্শ্বে যানবাহনে তল্লাশী কালে গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম ভুরুঙ্গামারী হতে ঢাকা মাওয়া গামী যাত্রী বাহী মা নাদিয়া পরিবহনে তল্লাশী কালে ভুরুঙ্গামারী কুড়িগ্রাম পাথর ডুবি গ্রামের মোঃ আব্দুর রহিমের ছেলে সুজন মিয়া (৩০) বড় কাটামাড়ী গ্রামের মোঃ রিয়াজ উদ্দিনের ছেলে মোঃ দুলাল হোসেন (২২) বচি ডাংগা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে মোঃ মানিক মিয়া (৩৫) কে ১৩ কেজি শুকনো গাঁজা সহ গ্রেফতার করেন।

এবিষয়ে সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ কে এম আজমিরুজামান বলেন আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে।

লেখক