ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় এসএসসি সমমানের পরীক্ষা অনুষ্ঠিত

আতিকুর, ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি:

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় আজ বৃহস্পতিবার সারা দেশের ন্যায় প্রথমদিনের বাংলা প্রথম পত্র এসএসসি সমমানের পরীক্ষা শান্তিপ্রিয় ভাবে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলায় এবার দাখিল, ভোকেশনাল ও জেনারেল মোট ২ হাজার ১শ ৪৭জন এসএসসি সমমানের পরীক্ষায় শিক্ষাক্ষর্থীরা অংশ গ্রহণ করে। মূল কেন্দ্র ২টা ভেন্যু ৪টা কেন্দ্রের মাধ্যমে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

প্রথমদিনে অনিয়মিত সহ ২৬জন পরীক্ষার্থী অনুপস্থিত রয়েছে বলে কেন্দ্র সচিব সূত্রে জানা গেছে। জেলা মনিটরিং টিম শেরপুর জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: হেলেনা বেগম উপজেলা অফিসার আব্দুল্লাহ আল মাহমুদ ভূইয়া, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তুফা কামাল, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শ্রী বিশ্বজিৎ রায় প্রধান শিক্ষক আব্দুল হামিদ আকন্দ কেন্দ্র পরিদর্শন করেন।

এ সময় উপজেলার ইউএনও আবদুল্লাহ আল মাহমুদ ভূইঁয়া বলেন এসএসসি সমমানের পরীক্ষা শান্তিপ্রিয় ভাবে নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। আশা করি বাকি পরীক্ষাগুলো সুন্দর ভাবে অনুষ্ঠিত হবে।

লেখক