ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

বাংলাদেশ রেলওয়েকে আরও সমৃদ্ধ করে গড়ে তুলতে দেশের দক্ষিণাঞ্চল রাজবাড়ীতে আরেকটি কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা নির্মান করা হবে —রেলপথ মন্ত্রী জিল্লুল হাকিম

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি-ঃ

বাংলাদেশ রেলওয়েকে এখন আর কেউ প্রথিতযশা যোগাযোগ মাধ্যম বলতে পারে না। রেল এখন উন্নয়নের চরম শিখরে। রেলকে আরও গতিশীল ও আন্তর্জাতিক মানের করতে উন্নয়নশীল দেশগুলোর মত করা হবে। নির্মান করা হবে আরও বেশ কয়েকটি মডেল রেলওয়ে স্টেশন। এসব সম্পন্ন করতে রেলওয়ের সকল সেক্টরকে প্রকৌশলগত সহায়তা দিতে দেশের দক্ষিণাঞ্চল রাজবাড়ীতে আরও একটি কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা নির্মাণ করা হবে, এই সকারের অধীনে। আজ শনিবার (১৭ ফেব্রুয়ারী) বিকাল ৩ টায় দিনাজপুরের পার্বতীপুর কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা (কেলোকা) পরিদর্শনকালে এসব কথা বলেন, রেলপথ মন্ত্রী জিল্লুল হাকিম। মন্ত্রী আরও বলেন, আমাদের উন্নয়নের যাত্রা সুদূর প্রসারী। এগিয়ে যেতে হবে আরও অনেক পথ। আওয়ামীলীগ ক্ষমতায় থাকলে বঙ্গবন্ধুর স্বপ্ন পূরন হবে এবং বাংলাদেশ একটি মডেল রাষ্ট্রে পরিণত হবে। আরও অনেক আগে রেলকে সমৃদ্ধ করে গড়ে তোলা যেত। আমলাতান্ত্রিক জটিলতা ও রাজনৈতিক বাড়ম্বরতার কারণে তা সম্ভব হয়নি। দেশের পূর্বাঞ্চল ও উত্তরাঞ্চল এখন রেলে ভ্রমণ অনেক অনন্দদায়ক, নিরাপদ ও সাশ্রয়ী। এসময় মন্ত্রীর সাথে ছিলেন, সাবেক মন্ত্রী ও স্থানীয় সাংসদ এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান (ফিজার), রেলপথ মন্ত্রণালায়ের সচিব হুমায়ন কবির, মহাপরিচালক (ডিজি) কামরুল হাসান, পশ্চিম রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার, প্রধান যন্ত্র প্রকৌশলী (সিএমই,পশ্চিম) মুহম্মদ কুদরত-ই-খুদা, দিনাজপুর জেলা প্রশাসক শাকিল আহম্মেদ, জেলা পুলিশ সুপার শাহ ইফতেখার আহম্মেদ, পার্বতীপুর উপজেলা চেয়ারম্যান হাফিজুল ইসলাম প্রামাণিক, মেয়র আমজাদ হোসেন ও রেলওয়ের উর্দ্ধতন কর্মকর্তা সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। এর আগে মন্ত্রী দুপুরে সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শন করেন।

লেখক