ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ীতে জাতীয় ভোটার দিবস উৎযাপন 

রাজবাড়ী প্রতিনিধিঃ
“সঠিক তথ্যে ভোটার হবো,স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো” এই প্রতিপাদ্য ধারণ করে রাজবাড়ীতে জাতীয় ভোটার দিবস উৎযাপন করা হয়েছে।
জাতীয় ভোটার দিবস উপলক্ষে আলোচনা সভা ও  জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখস্থ আম্রকানন চত্বরে বেলুন উড্ডয়নের মাধ্যমে জাতীয় ভোটার দিবস ২০২৪ এর শুভ উদ্বোধন করা হয়।
শনিবার ( ২ মার্চ) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন আয়োজিত এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুবর্ণা রাণী সাহা। এসময় স্বাগত বক্তব্য দেন জেলা নির্বাচন কর্মকর্তা মো. অলিউল ইসলাম, এছাড়াও আরও বক্তব্য রাখেন খবরের কাগজ পত্রিকার জেলা প্রতিনিধি সুমন কুমার বিশ্বাস, জেলা ইত্তেফাক প্রতিনিধি মাহফুজ রহমান প্রমুখ।
এসময় বক্তারা ভোটার জাতীয় পরিচয় পত্রে বিভিন্ন ধরণের অসঙ্গতি, নামের বানান ভুল, বয়সের পার্থক্যসহ বিভিন্ন ধরণের ভুল সম্পর্কে আলোচনা করেন। এসব ভুল নিরাময় করার জন্য আরও সতর্কতার সাথে কাজ করার তাগিদ দেওয়া হয়

লেখক