ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

আত্রাইয়ে গোয়াল ঘরে আগুনে পুড়ে ১টি গরুর মৃত্যু, ২টি দগ্ধ

মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর আত্রাইয়ে গোয়াল ঘরে আগুন লেগে ১টি গরু দগ্ধ হয়ে মারা গেছে ও ২টি গরু গুরুতর দগ্ধ হয়েছে।

রবিবার ভোর রাতে উপজেলা আহসানগঞ্জ ইউনিয়নের দমদমা গ্রামের আলাউদ্দিনের গোয়াল ঘরে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রমজান মাস সেহরি খেয়ে প্রায় মানুষ যখন মসজিদে ফজরের নামাজরত ঠিক সেই সময় আলাউদ্দিনের গোয়াল ঘরে এলাকাবাসী আগুন দেখতে পেয়ে চিৎকার করতে থাকে।

নিমিষের মধ্যে গোয়াল ঘরে আগুন ছড়িয়ে পড়ায় অনেক চেষ্টা পর ফায়ার সার্ভিস টিম আসার আগেই আগুন নেভানো সম্ভব হয়। আগুনের সূত্রপাত কয়েলের আগুন থেকে হয়েছে বলে ধারণা এলাকাবাসীর।

এ ব্যাপারে আত্রাই ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. মইনুর রহমান জানান, ব্রিগেড ঘটনাস্থলে পৌঁছানোর আগেই গোয়াল ঘরে থাকা ১টি গরু পুড়ে মারা যায় এবং ২ গরু মৃত্যু সাথে পাঞ্জা লড়ছে। এতে করে আলাউদ্দিনের প্রায় দুই লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আগুনের সুত্রপাত কয়েল থেকে হয়েছে বলেও ধারণা করা হচ্ছে।

এ ব্যাপারে আহসানগঞ্জ ইউপি চেয়ারম্যান মুঞ্জুরুল আলম ঘটনার সত্যতা নিশ্চত করে বলেন, আলাউদ্দিনের এ ক্ষতি আসলেই বড় দুঃখজনক।

এ ব্যাপারে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. জহুরুল ইসলাম জানান, বিষয়টি আমি শুনেছি। তদন্ত করে জানা যাবে আসলে আগুন কয়েল থেকে না কেউ শত্রুতা করে লাগিয়েছে।

লেখক