ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

নওগাঁর কারাগারে এক হাজতির মৃত্যু হয়েছে

নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁ জেলা কারাগারে সামিরুল ইসলাম সরদার (২২) নামে এক হাজতির মৃত্যু হয়েছে।

আজ সোমবার (১৮ মার্চ) ২০২৪ ভোর রাতে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাহার মৃত্যু হয়। নওগাঁ কারাগারের জেল সুপার মো. নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
সামিরুল ইসলাম সরদার নাটোর জেলার সিংড়া উপজেলার তেমুখ সাপুরাপাড়া গ্রামের মৃত আবেদ আলীর ছেলে।

জেল সুপার মো. নজরুল ইসলাম জানান, চলতি বছরের ২৭ ফেব্রুয়ারিতে সান্তাহার রেলওয়ে থানার করা মাদক মামলায় কারাগারে আসেন সামিরুল ইসলাম সরদার। এরপর আজ সোমবার ভোরে হঠাৎ করে অসুস্থতা বোধ করলে তাহাকে সদর হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভোরেই তাহার মৃত্যু হয়। জেল সুপার আরও জানান, হাজতির মরদেহ বর্তমানে হাসপাতালেই রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ টি বুঝিয়ে দেওয়া হবে।

 

লেখক