ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ীতে জেলা বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল 

রাজবাড়ী প্রতিনিধিঃ

রাজবাড়ীতে জেলা বিএনপির উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও তৃনমুল পর্যায়ের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩১শে মার্চ ২০২৪) বিকেলে ঐতিহাসিক আজাদী ময়দানে জেলা বিএনপির কার্যালয় মাঠে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

উক্ত দোয়া ও ইফতার মাহফিলে (ভার্চুয়ালে) প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (বৃহত্তর ফরিদপুর অঞ্চল ) শ্যামা ওবায়েদ রিংকু, সেলিমুজ্জামান সেলিম, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুনর রশীদ হারুন, জেলা ছাত্র দলের আহবায়ক আরিফুল ইসলাম আরিফ সহ নেতৃবৃন্দ।

সভাপতিত্ব করেন, রাজবাড়ী জেলা বিএনপির আহবায়ক এ্যাডভোকেট লিয়াকত আলী বাবু।অনুষ্ঠান পরিচালনা করেন, জেলা বিএনপি যুগ্ম আহবায়ক রেজাউল করিম পিন্টু।

এসময় রাজবাড়ী জেলা বিএনপির আওতাধীন ৮টি ইউনিটের বিএনপি ও তার সকল অংগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মী উপস্থিত ছিলেন। আলোচনা শেষে ইফতারের আয়োজন করা হয়।

লেখক