ব্রেকিং নিউজ রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রবাসী নিহতস্বপ্নপার্বতীপুর পৌর নির্বাচনে প্রার্থী হচ্ছেন মিজানুর রহমান সিয়াম: শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিলে ঘোষণা শাজাহানপুরে ভিজিএফ চাল বিতরণকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদে হামলার অভিযোগমাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন

কুড়িগ্রামের তিস্তার নদীতে টিকটক করতে গিয়ে শিশুর মৃত্যু

মোস্তফা কামাল মামুন, জেলা প্রতিনিধিঃ

কুড়িগ্রাম জেলার রাজারহাটে ১৩ই এপ্রিল (শনিবার) সকাল ১১ঃ৩০ ঘটিকায় উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের বুড়িরহাট ক্রোসবাধ সংলগ্ন স্থানে তিস্তা নদীতে গোসলের টিকটক ভিডিও করতে গিয়ে পানিতে ডুবে সোহাগ (১০) নামের একটি শিশুর মৃত্যু হয়েছে।

মৃত সোহাগ ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নে খিতাবখাঁ মৌজার বিজলীর বাজার গ্রামের মোঃ জাহাঙ্গীর আলমের কনিষ্ঠ পুত্র।

স্থানীয়সুত্রে জানা যায়, শনিবার সকাল ১১ঃ৩০ ঘটিকায় দিকে সোহাগ ভিডিও ধারণের জ্য অন্য সদস্যরা সহ নদীতে গোসল করতে নামেন। অসাবধানতায় সোহাগ গভীর পানিতে তলিয়ে গেলে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। পানিতে ডুবে যাওয়ার খবরটি ছড়িয়ে পড়লে স্থানীয়রা খোঁজার চেষ্টা চালায়। এরপরে রংপুর ফায়ার সার্ভিসে খবর দিলে সেখান থেকে ডুবুরি দল এসে সোহাগকে দুপুর তিনটার দিকে মৃত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হন।

স্থানীয়রা আরও জানান, বাঁধের নিকটবর্তী স্থান থেকে ড্রেজার মেশিনের সাহায্যে বালু উত্তোলন করার ফলে ভৌতিক গভীরতার সৃষ্টি হয়েছে। গোসল করতে গিয়ে অসাবধানতা বশত গভীর গর্তে পরে গিয়ে আর উঠে আসতে না পারায় সোহাগের মৃত্যু হয়।

রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান পানিতে ডুবে সোহাগ নামের শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

লেখক