ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

কয়রায় ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

মোঃ আল-আমিন ইসলাম, কয়রা, খুলনা প্রতিনিধিঃ

খুলনার কয়রা উপজেলায় ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১৭ই এপ্রিল বুধবার বেলা ১১ টায় কয়রা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার বি. এম. তারিক – উজ – জামানের সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ রেজাউল করিমের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম শফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান কমলেশ কুমার সানা, মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আলম। এসময় বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ কাজী মোস্তাকিম বিল্লাহ, উপজেলা কৃষি অফিসার মোঃ আব্দুল্ল্যাহ আল মামুন, উপজেলা জন স্বাস্থ্য অফিসার মোঃ ইস্তাক উদ্দীন, সুন্দরবন মাধ্যমিক বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ খায়রুল আলম, সাংবাদিক শেখ মনিরুজ্জামান মনু, মোঃ আবুল হাশেম। শিক্ষার্থী ফাতিন আল রাজ, অপরুপা বর্মন। প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ।

লেখক