ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

আত্রাইয়ে দুই শতাধিক কৃষকের মাঝে মাথল ও গামছা বিতরণ

মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধিঃ

তীব্র তাপদাহে মাঠে কৃষকের কাজকে কিছুটা আরামদায়ক করতে নওগাঁর আত্রাইয়ে দুইশতাধিক কৃষকের মাঝে বিনামূল্যে গামছা ও মাথল বিতরণ করা হয়েছে। তীব্র গরম থেকে কৃষকদের স্বস্তি দিতে ব্যক্তিক্রমী উদ্যোগ নিয়েছেন নওগাঁ-৬ (আত্রাই রাণীনগর) আসনের সংসদ সদস্য এ্যাড:ওমর ফারুক সুমন।
বোরো মৌসুমে তীব্র গরম যেখানে জন জীবন ওষ্ঠাগত। সেখানে ফসলের মাঠে কাজ করতে হাপিয়ে উঠছেন চাষিরা। তাদের এই কৃষি কাজকে সহজ করে তুলতে বিনামূল্যে বিতরণ করা হয়েছে গামছা ও মাথল। মঙ্গলবার দুপুরে আত্রাই উপজেলা মহাদিঘী গ্রামে ২০০ কৃষকের মাঝে এ কৃষি উপকরণ বিতরণ করা হয়।

লেখক