ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধর মৃত্যু

রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীতে ট্রেনে কাটা পরে ইরান বিশ্বাস (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রবিবার (৭ জুলাই) বেলা পৌনে ১২টার দিকে রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের বারাইজুরী এলাকায় রাজবাড়ী থেকে ছেড়ে যাওয়া ভাটিয়াপাড়া এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পরে ওই বৃদ্ধ নিহত হন।
নিহত ইরান বিশ্বাসের বাড়ি সদর উপজেলার চন্দনী ইউনিয়নের বারাইজুরী গ্রামে। তিনি সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লুৎফুন নাহার মিতার মামা।
সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লুৎফুন নাহার বলেন, আমার মামা অসুস্থ ও  শ্রবণ প্রতিবন্ধী ছিলেন। তিনি রাস্তা দিয়ে এমনিতেই ঘুরে বেরাতেন। রেল লাইনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। ট্রেন আসার বিষয়টি তিনি বুঝতে পারেননি। একপর্যায়ে ট্র্রেনের ধাক্কা খেয়ে তিনি পাশেই পড়ে যান। ঘটনা স্থলেই তিনি মারা যান।
রাজবাড়ী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমনাথ বসু বলেন, আমরা দুর্ঘটনার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে বিস্তারিত জানানো হবে।

লেখক