ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

কুড়িগ্রামে চোর সন্দেহে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

মোস্তফা কামাল মামুন, জেলা প্রতিনিধি, কুড়িগ্রামঃ

কুড়িগ্রাম জেলার নাগেশ্বরীর পৌর এলাকায় এক বৃদ্ধকে চোর সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

গতকাল শনিবার (৭ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে নাগেশ্বরী পৌর এলাকার বাগডাঙ্গার ফকিরটারি নামক এলাকায় ঘটনাটি ঘটে।

নিহত বৃদ্ধের নাম আব্দুল জলিল (৭৫)। তিনি পৌরসভার বল্লভপুর ভাসানীর বাজারের হুজুর মুন্সীর ছেলে।

এলাকাবাসী সুত্রে জানা যায়, নিহত আব্দুল জলিল আগে চুরি করলেও বর্তমানে বয়স বেড়ে যাওয়ায় চুরি ছেড়ে দিয়ে কবিরাজি করতেন। শনিবার রাতে ফকিরটারি এলাকায় কবিরাজি করতে গেলে ফাঁকা জায়গায় পেয়ে বেঁধে মারধর শুরু করে স্থানীয় কয়েকজন। এ সময় ধারালো অস্ত্র দিয়ে তাকে হত্যা করা হয়। পরে সংশ্লিষ্ট ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আশরাফুল আলম ইসরাইল পুলিশকে বিষয়টি জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হাসপাতালে নিতে বলে।
পরে স্থানীয়রা তাকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক জলিলকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে নাগেশ্বরী থানার ওসি রূপকুমার সরকার বলেন, মরদেহ সুরতহাল করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। মামলার প্রক্রিয়া চলছে।

লেখক