ব্রেকিং নিউজ নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কয়রায় বিএনপির মোটরসাইকেল শোডাউনআত্রাইয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভাকয়রায় ইয়াবাসহ দুই যুবক আটকপোরশায় ১ কোটি ১৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত মহিলা মাদ্রাসার ভবন উদ্বোধনআত্রাইয়ে খাদ্যবান্ধব কর্মসূচিতে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ

সিরাজগঞ্জে হত্যা মামলার আসামি গ্রেফতার

ওয়াসিম শেখ, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:

গত ৮ আগস্ট সকাল ০৯.৩০ ঘটিকায় দুর্বৃত্তরা আল আমিন পিতা হানিফ হোসেনকে শাহজাদপুর থানাধীন তালগাছি বাজারে একা পেয়ে পূর্ব পরিকল্পিতভাবে দেশীয় মারাত্মক ধারালো অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে গুরুতর জখম করে। পরবর্তীতে হানিফ হোসেন বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এই ঘটনায় নিহতের ছেলে আল আমিন বাদী হয়ে শাহজাদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এরই ধারাবাহিকতায় মোঃ মারুফ হোসেন বিপিএম, পিপিএম, অধিনায়ক, র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর দিকনির্দেশনায় রবিবার (২২ সেপ্টেম্বর) রাত ১২.৩০ ঘটিকার সময় র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহযোগিতায় র‌্যাব-১২, সদর কোম্পানির একটি চৌকস অভিযানিক দল বগুড়া জেলার গাবতলী থানাধীন সোনারায় এলাকায় অভিযান পরিচালনা করে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরের আলোচিত হানিফ হত্যা মামলার অন্যতম আসামি মোঃ সালাউদ্দিনকে গ্রেফতার করেছে। এছাড়াও তার সাথে থাকা ১ টি ঘড়শরধ বাটন মোবাইল ফোন জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামি মোঃ সালাউদ্দিন (৪৫) শাহজাদপুর উপজেলার তালগাছি গ্রামের মোঃ আব্দুর রশিদের ছেলে।

শনিবার (২২ সেপ্টেম্বর) বিকেলে লিখিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন এম আবুল হাশেম সবুজ, লেঃ কমান্ডার বিএন ও কোম্পানী কমান্ডার র‌্যাব-১২, সদর কোম্পানী, সিরাজগঞ্জ।

গ্রেফতারকৃত আসামিকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়েছে।

লেখক