ব্রেকিং নিউজ নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কয়রায় বিএনপির মোটরসাইকেল শোডাউনআত্রাইয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভাকয়রায় ইয়াবাসহ দুই যুবক আটকপোরশায় ১ কোটি ১৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত মহিলা মাদ্রাসার ভবন উদ্বোধনআত্রাইয়ে খাদ্যবান্ধব কর্মসূচিতে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ

পার্বতীপুর প্রেস ক্লাবের ১১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি:

দিনাজপুরের পার্বতীপুর প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। আজ (২২ সেপ্টেম্বর) রবিবার বিকেলে পার্বতীপুর প্রেসক্লাবে অনুষ্ঠিত সাধারন সভায় কণ্ঠভোটে দৈনিক ইত্তেফাক পত্রিকার সিনিয়র সাংবাদিক শামসুল হুদার সভাপতিত্বে দৈনিক করতোয়া পত্রিকার মঞ্জুরুল আলম সভাপতি ও দৈনিক আমার সংবাদ পত্রিকার শাহাজুল ইসলামকে সাধারন সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন:
সহ-সভাপতি মিজানুর রহমান মিজান (দৈনিক জনতা), যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশিদ (দৈনিক মানবকণ্ঠ), অর্থ সম্পাদক মাহফুজুল ইসলাম (দৈনিক মানব বার্তা), সাংগঠনিক সম্পাদক হান্নান আশরাফী প্রিন্স (দৈনিক মানব বার্তা), দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন (মাই টিভি), প্রচার ও প্রকাশনা সম্পাদক সাজ্জাদ হোসেন (দৈনিক মানব বার্তা), সাহিত্য ও পাঠাগার সম্পাদক ওবায়দুল ইসলাম বাবু (দৈনিক তিস্তা), কার্যকরী সদস্য আব্দুল জলিল (দৈনিক ইনকিলাব), কার্যকরী সদস্য তাজকীর হোসাইন (সাপ্তাহিক সোনার বাংলা)। এসময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

লেখক